Top News

ইংল্যান্ড জাতীয় দলে প্রথম মুসলিম ফুটবলার কে এই দিয়েদ স্পেন্স

 

ইংল্যান্ড জাতীয় দলে প্রথম মুসলিম ফুটবলার কে এই দিয়েদ স্পেন্স

দিয়েদ স্পেন্সছবি: এফএ

‘খবরটি প্রথমে বার্তার মাধ্যমে পেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল, কাউকে যেন কিছু না জানাই। তখন আমার মুখে আনন্দের এক অগাধ হাসি ফুটে উঠেছিল। আমি পরিবারকে বলেছিলাম, দল ঘোষণার দিকে চোখ রাখতে। সত্যিই সেটা ছিল আমার জীবনের এক অনন্য, স্মরণীয় মুহূর্ত’—ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পাওয়ার অভিজ্ঞতা এভাবেই জানিয়েছেন দিয়েদ স্পেন্স।

আগামী শনিবার অ্যান্ডোরা এবং বুধবার সার্বিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য স্পেন্সকে ডেকেছেন কোচ টমাস টুখেল। ম্যাচ দুটির একটিতে মাঠে নামলেই স্পেন্স হবেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম মুসলিম খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের এই ফুলব্যাকের সঙ্গে টুখেলের আগে কখনো কথা হয়নি। তাই আচমকা জাতীয় দলে ডাক পাওয়ায় যেমন বিস্মিত হয়েছেন, 


Post a Comment

Previous Post Next Post